June 4, 2026, 3:39 pm

চসিকের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • আপডেট Sunday, December 7, 2025
  • 65 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুতসহ বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার (৭ ডিসেম্বর) নগরের জামাল খান ও আন্দরকিল্লা এলাকায় চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দেখা যায়, জামাল খান রোডের রহমানিয়া কুলিং কর্নারে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি করা হচ্ছিল। এছাড়া অপরিচ্ছন্ন ফ্রিজে ঝাল খাবার সংরক্ষণ এবং বিভিন্ন ধরনের রাসায়নিক ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে আন্দরকিল্লার কেন্ডি নামের একটি মিষ্টির দোকানে খোলা অবস্থায় জিলাপির সিরা রাখা ছিল, যেখানে মশা-মাছি ও ধুলোবালি পড়ে খাবার দূষিত হচ্ছিল। পাশাপাশি অবৈধভাবে ফুটপাত দখলের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া জামাল খানের মনিষা ফার্মেসিতে বিক্রয়ের জন্য মেয়াদবিহীন তরল ও হালনাগাদ লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর