June 4, 2026, 12:43 pm

গাজীপুর-২ আসনে এম মঞ্জুর করিম রনির বিজয় সুনিশ্চিত নেতাকর্মীরা গণসংযোগে ব্যস্ত

Reporter Name
  • আপডেট Thursday, December 11, 2025
  • 228 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন এই তফসিল ঘোষণা করেন। এই সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরের পাঁচটি আসনে নির্বাচনী প্রচার-প্রচারণা জমে উঠেছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর গাজীপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এম মঞ্জুর করিম রনির পক্ষে দলীয় নেতাকর্মীরা নির্বাচনী প্রচার-প্রচারণা ও গণসংযোগ শুরু করে দিয়েছেন।
স্থানীয় নেতাকর্মীরা বলেন, রাজনীতির ময়দানে রক্ত ঝড়িয়েছে, জেল-জুলুম নির্যাতনের শিকার হয়েছে তাদের মধ্যে অন্যতম গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুর করিম রনি। তিনি গাজীপুর-২ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন। তার জনপ্রিয়তা এবং দলের জন্য যে আত্মত্যাগ সেটির মূল্যায়ন করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে মনোনয়ন দিয়েছেন। মঞ্জুর করিম রনি দলের জন্য যে অবদান রেখেছেন তা শুধু দলের মধ্যেই সীমাবদ্ধ নয়। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের কাছেও গ্রহণযোগ্যতা অপরিসীম। মঞ্জুর করিম রনির অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টায় তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। গাজীপুর-২ আসনে জনপ্রিয়তায় তিনি এগিয়ে। গাজীপুর-২ আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত। এই বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবে না। আমরা মঞ্জুর করিম রনি ভাইকে বিপুল ভোটে বিজয়ী করে আগামীর রাষ্ট্রনায়ক, তারুন্যের অহংকার দেশনায়ক তারেক রহমানকে উপহার দিবো।
গাজীপুর-২ আসনে বিএনপির প্রার্থী এম মঞ্জুর করিম রনি নিজেকে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। ফলে ইতিমধ্যে নির্বাচনী এলাকার মানুষের কাছে মঞ্জুর করিম রনি একটি জনপ্রিয় নাম। তার ব্যাক্তিগত উদ্যোগ রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ-মন্দিরের উন্নয়নের ছোঁয়া লাগতে শুরু করেছে।
গাজীপুরের তৃর্ণমূল নেতাকর্মীরা বলেন, এম মঞ্জুর করিম রনি একজন সৎ, ত্যাগী ও পতিত শেখ হাসিনা সরকারের জেল-জুলুম, নানা হয়রানিকে অপেক্ষা করে দেশনেত্রী বেগম খালেদা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হয়ে কাজ করে যাচ্ছেন। তিনি এলাকার অসহায় দরিদ্রদের আর্থিক সহযোগিতা, মসজিদ-মাদরাসা, মন্দিরসহ বিভিন্ন কাজে সহযোগিতা করছেন। এমপি নির্বাচিত হওয়ার আগেই তিনি এলাকার রাস্তা-ঘাট সংস্কার করছেন।
গাজীপুর-২ আসনের তরুণ ভোটাররা জানান, এম মঞ্জুর করিম রনি তরুন প্রজন্মের কাছে একজন আস্থাভাজন হিসেবে আবির্ভুত হয়েছেন। তরুণ সমাজকে তিনি স্বপ্ন দেখাতে সক্ষম হয়েছেন। এ লক্ষ্যকে সামনে রেখে ইতিমধ্যে গাজীপুরে ব্যপক কর্মসুচি হাতে নিয়েছেন।
এ বিষয়ে গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুর করিম রনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমাদের পরিবারকে টার্গেট করেছিল। মূলত বিএনপিকে ধ্বংসের জন্য এই লক্ষ্য ছিল। তবে আমরা তাতে দমিনি। নিশ্চিত মৃত্যুকে আলিঙ্গন করে জাতীয়তাবাদি ঝান্ডা বহন করেছি। এখন গাজীপুরের মানুষের ভাগ্য উন্নয়নের কাজ করছি।
তিনি আরো বলেন, আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে, গাজীপুরকে সন্ত্রাস চাঁদাবাদ ও মাদকমুক্ত হিসেবে গড়ে তোলা হবে। সেই সঙ্গে উন্নয়নের রোল মডেল করে দৃষ্টান্ত স্থাপন করতে চাই। জনগন যদি আমার উপর তাদের আস্থা রাখে আমি অবশ্যই উন্নয়নের মাধ্যমে এর প্রতিদান দেব ইনশাআল্লাহ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার উপর যে অর্পিত দায়িত্ব দিয়েছেন তা আমি গাজীপুরবাসীকে সাথে নিয়ে সেই দায়িত্ব পালন করবো।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর