May 29, 2026, 2:13 am

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র হস্তান্তর

Reporter Name
  • আপডেট Tuesday, March 10, 2026
  • 68 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সংযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ডে অ্যালামনাইদের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করার লক্ষ্যে প্রণীত গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের খসড়া গঠনতন্ত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। আজ  মঙ্গলবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের এক সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে গঠনতন্ত্র হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে অনলাইনের মাধ্যমে যুক্ত ছিলেন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. নাজমুল ইসলাম সরকার, যিনি বর্তমানে চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের প্রথম ব্যাচের একজন প্রাক্তন শিক্ষার্থী।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, রেজিস্ট্রার মো. আবদুল্লাহ মৃধা, পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মো. মসিউল ইসলাম, পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম এবং আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. হুমায়ুন কবিরসহ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যবৃন্দ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর