July 14, 2026, 1:29 pm

গাজীপুরে হায়দরাবাদ প্রি ক্যাডেট অ্যান্ড হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Monday, February 2, 2026
  • 140 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বর্ণাঢ্য আয়োজনে গাজীপুর মহানগরীর হায়দরাবাদ প্রি ক্যাডেট অ্যান্ড হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নানা সঙ্কটের মধ্যেও সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে হায়দরাবাদ প্রি ক্যাডেট অ্যান্ড হাইস্কুল।শিক্ষা, সংস্কৃতি ও শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এখানকার শিক্ষকরা।শিক্ষার্থীদের নৈতিক ও মনুষত্বের শিক্ষা গ্রহণের ওপর জোর দেন বক্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক সম্পত্তি বিষয়ক কর্মকর্তা ও কৃষক দল গাজীপুর মহানগরের সদস্য নূরুজ্জামান মৃধা, সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান রাজীব, প্রধান পৃষ্টপোষক হিসেবে উপস্থিত ছিলেন যুগান্তরের যুগ্ম বার্তা সম্পাদক (অনলাইন ইনচার্জ) আতাউর রহমান ও উদ্বোধন করেন গাজীপুর মহানগর মৎস্যজীবী দলের আহ্বায়ক কাশেম খান।
নূরুজ্জামান মৃধা বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যত সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। সেজন্য অধ্যবসায়ের কোনো বিকল্প নেই। পাশাপাশি মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস থেকে সমাজকে রক্ষায় শিক্ষার্থীদের প্রতিবাদী ভূমিকা রাখতে হবে।
মজিবুর রহমান বলেন, নেপোলিয়ান বলে গেছেন—তুমি আমাদের একজন শিক্ষিত মা দাও আমি তোমাদের একটা শিক্ষিত জাতি দেব। তাই তরুণ শিক্ষার্থীদের যোগ্য হিসেবে গড়ে তোলতে মা-বাবাকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা-বিনয়-শৃংখলাবোধ-সততা-সহিষ্ণুতা-দায়িত্ববোধ ও মনুষত্বের শিক্ষা নেওয়ার বিষয়ে জোর দিয়ে আতাউর রহমান বলেন, একজন যত মেধাবীই হোক যদি তার মেধা সমাজের জন্য কাজে না লাগে, দেশের জন্য কাজে না লাগে সেটি বৃথা। তাই আজকের শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যতে দেশ গড়ার জন্য প্রস্তুত হতে হবে। সমাজের যেকোনো অন্যায়-অনিয়মের বিরুদ্ধে শিক্ষার্থীদের সোচ্চার হতে হবে।সমাজ বদলে দেওয়ার প্রতীতী তরুণ বয়স থেকেই থাকতে হবে। তিনি বলেন, এ বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া জাহাঙ্গীর আলম শান্ত ঢাকার নামিদামি কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়ালেখা করেননি। তিনি নরসিংদীর বেলাবোর একটি অজো পাড়াগায়ের কলেজ থেকে পাশ করেছেন। তাই গ্রামের স্কুলের শিক্ষার্থীরা ভালো করতে পারবে না কিংবা ভবিষ্যত সুনাগরিক হতে পারবে না— এমন ভাবার কোনো কারণ নেই। প্রত্যেকের মধ্যে মেধা আছে, যোগ্যতা আছে। এর সঠিক বিকাশ ঘটাতে হবে। সেজন্য দরকার অধ্যবসায়ী হওয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বদরুজ্জামান মৃধা, ওয়ার্ড যুবদলের সভাপতি আনোয়ার হোসেন সরকার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, স্কুলের প্রতিষ্ঠাতা শাহীন আলম, প্রধান শিক্ষক আবদুল মোতালিব, ডা. এম এ হানিফ, বিএনপি নেতা জসীম উদ্দিন ও আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা আবদুস সাত্তার প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর