November 15, 2026, 12:16 am

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের, যান চলাচল বন্ধ

Reporter Name
  • আপডেট Saturday, November 14, 2026
  • 9 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কের ওই অংশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। পরে তারা কারখানা থেকে বের হয়ে মহাসড়ক অবরোধ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে পল্লী বিদ্যুৎ এলাকা ও আশপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা কারখানা থেকে বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। এতে পল্লী বিদ্যুৎ এলাকার আশপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনার পর আশপাশের কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করা হয়। শিল্প এলাকাগুলোতে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত সংখ্যক এসআরবি, পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়েন রয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন গণমাধ্যমকে জানান, কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় পোশাক কারখানার শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেন। পরে শিল্প পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর