June 1, 2026, 3:37 am

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

স্টাফ রিপোর্টার, গাজীপুর ::
  • আপডেট Sunday, May 14, 2023
  • 232 জন দেখেছে

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাইজপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছে। আজ রোববার (১৪ মে) সকালে ঢাকা-জামালপুর রেললাইনে এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শ্রীপুর উপজেলার মাইজপাড়া এলাকায় পায়ে হেঁটে রেললাইন পার হচ্ছিল ওই যুবক। এ সময় তিনি ময়মনসিংহগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে। এতে দেহ থেকে তার মাথা বিচ্ছিন্ন ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। নিহতের পরনের জিন্স প্যান্ট ও কালো রংয়ের জামা রয়েছে। তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমান ৩৫ বছর। জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল্লাহ হিরো বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর