October 4, 2026, 1:41 pm

গাজীপুরে খোলা ম্যানহোল ও অরক্ষিত ড্রেন যেন মৃত্যুফাঁদ!

Reporter Name
  • আপডেট Friday, June 26, 2026
  • 110 জন দেখেছে

মো: মুর্শিকুল আলম, গাজীপুর:: গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড, পাড়া ও মহল্লার অলিগলিগুলোতে খোলা ম্যানহোল ও অরক্ষিত ড্রেনগুলো যেন এখন নাগরিকদের মৃত্যুরফাঁদে পরিণত হয়েছে। গত কিছুদিন আগে সিটি কর্পোরেশনের ভোগড়া বাইপাস এলাকায় অরক্ষিত ম্যানহোলে পড়ে গিয়ে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনার পর নাগরিকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের ম্যানহোল ভেঙ্গে মানুষ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। খোলা ম্যানহোল ও অরক্ষিত ড্রেন সাধারণ মানুষের জন্য এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। এসব ডাকনাবিহীন ম্যানহোল দ্রুত সংস্কার না করলে আরো বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
সম্প্রতি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে টঙ্গীর হোসেন মার্কেট এলাকার ইম্পিরিয়াল হাসপাতালের সামনে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, সেখানে একটি ম্যানহোলের ঢাকনা খোলা রয়েছে। ফলে পথচারী ও যানবাহন চলাচলে চরম ঝুঁকির মধ্যে রয়েছে।
স্থানীয়রা জানান, নগরীর বিভিন্ন স্থানে খোলা ড্রেন, ভাঙা ম্যানহোল ও অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার কারণে সাধারণ মানুষ প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছেন। বারবার দুর্ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্থায়ীভাবে কোন সমাধানের উদ্যোগ নিচ্ছেন না।
সচেতন মহল মনে করছেন, জননিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত নগরীর সব খোলা ম্যানহোল ও ঝুঁকিপূর্ণ ড্রেন চিহ্নিত করে ঢাকনা স্থাপন, সতর্কতামূলক ব্যারিকেড বসানো এবং নিয়মিত তদারকি জোরদার করা জরুরি। একই সঙ্গে এ ধরনের অবহেলার জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার দাবিও জানান। নগরবাসীর প্রশ্ন আর কত দুর্ঘটনা ও প্রাণহানি হলে গাজীপুর সিটি কর্পোরেশন অরক্ষিত ম্যানহোল ও খোলা ড্রেন সংস্কার করার ব্যবস্থা গ্রহণ করবে?

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর