May 18, 2026, 10:23 pm

গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: আব্দুল আউয়াল মিন্টু

Reporter Name
  • আপডেট Sunday, January 19, 2025
  • 57 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বরিশালে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগের সাংগঠনিক টিম প্রধান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ভবিষ্যতে দলকে আরও শক্তিশালী, সুসংগঠিত করে দেশের জনগণের মৌলিক অধিকার, সাংবিধানিক ও ভোট দানের অধিকার প্রতিষ্ঠার জন্যই লড়াই করছে বিএনপি।
বলেন, ১৭ বছর বিএনপি নেতাকর্মীরা বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ভোটের অধিকার ফিরিয়ে দিতে সংগ্রাম করেছে। জেল খেটেছে হাজার হাজার মানুষ। এক দেড় মাসে সরকার হাটিয়েছি এটা কেউ মনে করলে তারা বোকার স্বর্গে বাস করছে। আজ রোববার দুপুরে বরিশাল নগরীর সদর রোর্ড দলীয় কার্যালয়ে বরিশাল জেলা ও মহানগর বিএনপির পৃথকভাবে এ কর্মসূচি উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগের সাংগঠনিক টিম প্রধান আব্দুল আউয়াল মিন্টু। আলোচনা সভায় বক্তব্য দেন, বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবুল কালাম শাহীন। আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
এদিকে, বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে বরিশাল মহানগর বিএনটির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগের সাংগঠনিক টিম প্রধান আব্দুল আউয়াল মিন্টু।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর