June 4, 2026, 11:25 pm

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টঙ্গীতে ৫৪ নং ওয়ার্ড বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Thursday, November 27, 2025
  • 148 জন দেখেছে

শারমিন আক্তার:: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় ৫৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মিলাদ, দোয়া ও আলোচনা সভার আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নিশাত মাহমুদ জালালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম শুক্কুর। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর-৬ আসনের মনোনয়ন প্রত্যাশী প্রভাষক বশির উদ্দীন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান (ভিপি নূর), মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বীনা, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক সভাপতি শেখ মো. আলেক।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন—মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ সুমন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, টঙ্গী পশ্চিম থানা শ্রমিক দলের সভাপতি খোকন ও সাধারণ সম্পাদক আমির হোসেন, ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফারুক হোসেন, ৫৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি হাজী জহির, যুবদল নেতা আলমগীর হোসেন ভাসানী, জসিম, রাজন, মাহবুব মিয়াজি, বিএনপি নেতা সেলিম বেপারি, মধু, ছাত্রদল নেতা রেদোয়ানুর রহমান প্রত্যায়, ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শামীম বেপারি এবং ৫২,৫৩,৫৪ নং ওয়ার্ডের সাবেক মহিলা কাউন্সিলর কেয়া শারমিন প্রমুখ।
সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে বলেন, তিনি দেশের মানুষের জন্য জীবনভর ত্যাগ ও অবদান রেখেছেন। তাঁর রোগমুক্তি এবং দ্রুত সুস্থ হয়ে জাতির সেবায় ফিরতে পারার জন্য বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে আন্দোলন-সংগ্রামে জীবন উৎসর্গ করা বিএনপির শহীদ নেতা কর্মীদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিল শেষে প্রায় হাজারো উপস্থিত মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর