July 10, 2026, 7:14 pm

কোনাবাড়ীতে দিনদুপুরে ডাকাতি, নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার লুট

Reporter Name
  • আপডেট Saturday, October 25, 2025
  • 70 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় ব্যবসায়ীর বাসায় দিনদুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৭ লাখ টাকা লুট করে নিয়েছে। এমন ঘটনায় আইন-শৃঙ্খলার চরম অবনতি বলে মনে করছেন স্থানীয়রা। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর দেড়টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
পুলিশ ভুক্তভোগী ও এলাকাবাসী জানায়, গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় ঢালাই ফ্যাক্টরির পাশে শফিকুল ইসলামের বাসায় দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থেকে ওই এলাকায় ঝুট ব্যবসা করেন আলতাফুর রহমান (৪৫)। দুপুরে তিনি বাসায় স্ত্রী ও মেয়েকে রেখে জুমার নামাজ আদায় করতে মসজিদে যায়।
এসময় তিনজন ব্যক্তি ঘরের দরজায় ধাক্কা দিয়ে বলে ব্যাংকের লোনের বিষয়ে কথা বলতে এসেছি। এ সময় আলতাফুর রহমানের স্ত্রী বলেন, তার স্বামী মসজিদে গেছে। পরে তার মোবাইল নাম্বার চাইতে গেলে তিনি দরজা খুলে দেয়। একপর্যায়ে ওই তিনজন ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করে আলতাফুর রহমানের স্ত্রী ও মেয়ের হাত-পা মুখ বেঁধে ফেলে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে বাসায় থাকা ১০ ভরির বেশি স্বর্ণালংকার ও নগদ ৭ লাখ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। ডাকাতরা যাওয়ার সময় বাহির থেকে ঘরের দরজা বন্ধ করে দ্রুত পালিয়ে যায়।
একপর্যায়ে আলতাফুর রহমান বাসায় এসে বিষয়টি দেখে এবং জানতে পারে। পরে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ৬ জন ডাকাত সদস্য ওই বাড়িতে হানা দেয় এর মধ্যে তিনজন নিচে পাহাড়া দিচ্ছিল। এ ঘটনায় আইন-শৃঙ্খলার চরম অবনতি বলে মনে করে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সালাউদ্দিন জানান, ব্যাংকের লোনের কথা বলে ডাকাত সদস্যরা ঘরের ভেতর ঢুকে ব্যবসায়ীর স্ত্রী ও মেয়ের হাত-পা ও মুখ বেঁধে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর