October 10, 2026, 11:54 am

কালিয়াকৈরে ব্যবসায়ীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Reporter Name
  • আপডেট Sunday, September 1, 2024
  • 117 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপু‌রের কা‌লিয়া‌কৈ‌রে চাঁদা দি‌তে অস্বীকার করায় ব‌্যবসায়ী‌দের উপর হামলার প্রতিবা‌দে মানববন্ধন করে‌ছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা। আজ রবিবার সকা‌লে ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে উপজেলার মৌচাক ব‌াস স্টেশন এলাকায় এই মানববন্ধন করা হয়। মানববন্ধন বক্তব্য রাখেন মৌচাক বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মাসুদ রানা, আবুল কাশেম, মিথিলা আক্তার, শিউলি আক্তার, রিফাত হোসেন প্রমুখ।
মৌচাক বাজার ব‌্যবসায়ী স‌মি‌তির সভাপ‌তি মাসুদ পার‌ভেজ জানান, গত ক‌য়েক‌দিন যাবৎ ক‌তিপয় সন্ত্রাসী লোক ‌মৌচাক বাজা‌র ব‌্যবসায়ী‌দের কা‌ছে চাঁদা দাবি ক‌রে আস‌ছিল। ব‌্যবসায়ীরা চাঁদা দি‌তে অস্বীকার কর‌লে গত ৩০ আগষ্ট বি‌কে‌লে ১৫/২০ জ‌নের একদল সন্ত্রাসী ব‌্যবসায়ী‌দের ওপর হামলা চালায়। এতে দুইজন ছু‌রিকাঘাতসহ অন্তত ১০ জন ব‌্যবসায়ী আহত হয়।
আহতদের ঢাকা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতাল ও স্থানী‌য় হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। ঘটনাস্থল ক‌য়েকজন শিক্ষার্থীরা উপ‌স্থিত হ‌য়ে বাধা দি‌লে তা‌দের উপরও হামলা ক‌রে চাঁদা দাবিকারীরা।
এ বিষ‌য়ে কা‌লিয়া‌কৈর থানায় মৌচাক বাজার ব‌্যবসায়ী স‌মি‌তির পক্ষ থে‌কে এক‌টি অভিযোগ দা‌য়ে‌র করা হ‌য়ে‌ছে। চাঁদা দাবিকারী ও হামলাকারী‌দের দ্রুত গ্রেফতারসহ বিচারদাবি‌তে ব‌্যবসায়ী‌, শিক্ষার্থী ও স্থানীয়রা মানববন্ধন ক‌রে‌।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর