May 29, 2026, 1:15 am

এখন নকলের ধরন পরিবর্তন হয়ে ডিজিটাল হয়েছে : শিক্ষামন্ত্রী

Reporter Name
  • আপডেট Saturday, April 11, 2026
  • 38 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: জনসংখ্যা অভিশাপ নয়, বরং শিক্ষাব্যবস্থার পরিবর্তনের মাধ্যমে দেশের তরুণ জনগোষ্ঠীকে যোগ্য জনশক্তিতে রূপান্তর করতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ শনিবার (১১ এপ্রিল) রাজশাহী মেডিক্যাল কলেজ মিলনায়তনে রাজশাহী শিক্ষা বোর্ড এবং রাজশাহী অঞ্চলের মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রসচিবদের সঙ্গে এক মতবিনিময়সভা শেষে তিনি এ কথা বলেন।
এ সময় শিক্ষামন্ত্রী বলেন, ‘সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে শুধু পরীক্ষাকেন্দ্র নয়, এখন থেকে শ্রেণিকক্ষও নজরদারির আওতায় আনা হবে।’ পরীক্ষকদের খাতা মূল্যায়ন নিয়ে সমালোচনা করে তিনি জানান, অনেক পরীক্ষক নিজে খাতা না দেখে ‘হেলপার’ দিয়ে মূল্যায়ন করান।
তাই খাতা দেখা সঠিকভাবে হচ্ছে কি না, তা খাতার নমুনা সংগ্রহ করে যাচাই করা হবে।
ডিজিটাল নকলের বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘এখন নকলের ধরন পরিবর্তন হয়ে ডিজিটাল হয়েছে। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘবদ্ধ নকল চক্র থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে জেলা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের মান উন্নয়ন নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, জেলা প্রশাসকদের সন্তানরা সাধারণত ঢাকায় পড়াশোনা করেন। তবে জেলার শিক্ষাপ্রতিষ্ঠানের মান বাড়াতে জেলায় কর্মরত কর্মকর্তাদের সন্তানদের স্থানীয় স্কুলে পড়াশোনা করার বিষয়টি নিশ্চিত করা উচিত।
শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, যেসব শিক্ষার্থী লেখাপড়া বাদ দিয়ে টিকটক করে বেড়ায়, তাদের নিয়ে আমাদের চিন্তা নেই। তবে যারা মনোযোগ দিয়ে পড়াশোনা করে, তাদের প্রতিই বেশি গুরুত্ব দেওয়া হবে।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার, পবা-মোহনপুরের সংসদ সদস্য, পুঠিয়ার সংসদ সদস্য, জেলা পরিষদের প্রশাসক, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকসহ শিক্ষক ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর