July 4, 2026, 12:56 am

এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২৪৭৮৪ জন

Reporter Name
  • আপডেট Thursday, July 2, 2026
  • 33 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় মোট ২৪ হাজার ৭৮৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে সাত জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে। তথ্যমতে, সব শিক্ষা বোর্ডের ২৪ হাজার ৭৮৪ জন অনুপস্থিত শিক্ষার্থীর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে মোট অনুপস্থিত ১৭ জাহার ২৩৩ জন আর মোট বহিস্কৃত পাঁচ জন। মাদ্রাসা বোর্ডে অনুপস্থিত ৪ হাজার ৪৭৮ জন, বহিষ্কৃত একজন। এছাড়া কারিগরি বোর্ডে অনুপস্থিত ৩ হাজার ৭৩ জন এবং বহিষ্কৃত একজন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (২ জুলাই) সারা দেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। সব বোর্ডে পরীক্ষা শুরু হয় সকাল ১০টা থেকে আর শেষ হয়েছে দুপুর ১টায়।
প্রথম দিনে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম কোরআন মাজিদ এবং কারিগরি বোর্ডে এইচএসসির (বিএমটি) বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এছাড়া এইচএসসি সমমানের পরীক্ষায় এইচএসসি, আলিম, এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় ১১টি বোর্ডে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
উল্লেখ্য, এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং শিক্ষা মন্ত্রণালয়ে সিসিটিভি ক্যামেরা মনিটরিং সেলের মাধ্যমে পরীক্ষা মনিটরিং করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে নিয়োজিত পুলিশ কর্মকর্তাদের কাছে বডি-ওর্ন ক্যামেরা ছিল বলে জানায় শিক্ষা মন্ত্রণালয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর