July 23, 2026, 11:28 pm

উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে ১৮ আসামি গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Tuesday, January 6, 2026
  • 168 জন দেখেছে

এস.এম বিজয় চৌধুরী, স্টাফ রিপোর্টার, উত্তরা :: রাজধানীর উত্তরায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার দিনব্যাপী উত্তরা পশ্চিম ও উত্তরা পূর্ব থানার পৃথক অভিযানে এসব আসামি গ্রেপ্তার করা হয়। সন্ধ্যায় ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
উত্তরা পশ্চিম থানা পুলিশ মঙ্গলবার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন—উম্মে সালমা ইসলাম ওরফে সালমা আক্তার ওরফে অভি (৩৮), ইয়াসিন আরাফাত (২০), মো. বাছির মিয়া (৪৩), মো. শাকিল (২০), মো. মাসুদ শেখ (২৭), মো. আমির হোসেন (৫৫), মো. হৃদয় (৩২), মো. মাহাদী (২৩), মো. হাসান (২০), মো. শরীফ (১৯) ও মো. সোহেল মোল্লা (৩৮)।
এ সময় তাদের হেফাজত থেকে দুই পুরিয়া গাঁজা, তিন পিস ইয়াবা এবং একটি চুরি হওয়া প্রাইভেটকার উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
অন্যদিকে উত্তরা পূর্ব থানা পুলিশ একই দিনে পৃথক অভিযানে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত আরও ৭ জনকে গ্রেপ্তার করে। তারা হলেন—মো. সাব্বির হোসেন (২৩), মো. সুমন মিয়া (২৪), মো. শুভ (২৬), মো. ফাহিম মিয়া (২৩), মো. ফাহিম খান (২৫), মো. জুম্মান মিয়া (১৯) ও সোহান (২৩)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ আইনে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এর মধ্যে কয়েকজনকে ৫ দিন থেকে শুরু করে সর্বোচ্চ ৬ মাস ১৫ দিন পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে।
ডিএমপি সূত্রে আরও জানানো হয়, রাজধানীর উত্তরায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর