July 14, 2026, 1:28 pm

ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে তিন হাজার কলম বিতরণ

Reporter Name
  • আপডেট Wednesday, January 21, 2026
  • 139 জন দেখেছে

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি :: শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নে এক ব্যতিক্রমী শিক্ষামূলক কর্মসূচি পালন করা হয়েছে। নতুন শিক্ষাবর্ষের শুরুতেই ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় তিন হাজার কলম। আজ বুধবার সকালে অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজন করা হয় ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের আওতাধীন খিলগাঁও মডেল কলেজ ছাত্রদলের আহ্বায়ক এবং আঠারবাড়ী ইউনিয়নের কৃতি সন্তান মাহফুজুল ইসলাম ভুইয়া মামুনের ব্যক্তিগত উদ্যোগে।
প্রথম ধাপে ইউনিয়নের ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ কর্মসূচির আওতায় আসে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো আঠারবাড়ী এমসি উচ্চ বিদ্যালয়, খালবলা ও রায়বাজার বালিকা উচ্চ বিদ্যালয়, প্যারাডাইস আইডিয়াল স্কুল, আদর্শ শিশু নিকেতন, সানরাইজ আইডিয়াল স্কুল, আঠারবাড়ী প্রি-ক্যাডেট স্কুল ও উত্তরন বিদ্যানিকেতন।
আয়োজক সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে আঠারবাড়ী ইউনিয়নের বাকি সব শিক্ষাপ্রতিষ্ঠানেও এ কলম বিতরণ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
এ বিষয়ে মাহফুজুল ইসলাম ভুইয়া মামুন বলেন, শিক্ষাই একটি জাতির ভিত্তি গড়ে দেয়। শিক্ষার্থীদের হাতে একটি কলম তুলে দেওয়ার মাধ্যমে তাদের ভবিষ্যৎ গড়ার পথে উৎসাহ দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। তিনি শিক্ষার্থীদের নিয়মিত লেখাপড়ার পাশাপাশি বাবা-মা ও শিক্ষকদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।
কর্মসূচি শেষে তিনি বলেন, আঠারবাড়ীর প্রতিটি শিশু যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে সেই প্রত্যাশা থেকেই এ সামাজিক উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর