মেহেদী হাসান, (ঈশ্বরগঞ্জ) ময়মনসিংহ প্রতিনিধি:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে,প্রার্থীতা প্রত্যাহারের সময়সীমা গতকাল শেষ হওয়ায় (বুধবার)২১শে জানুয়ারী নির্বাচন কমিশন ইসি চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। আগামীকাল থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা।
এরইপরিপ্রেক্ষিতে, ময়মনসিংহ জেলার অন্যতম ঈশ্বরগঞ্জ উপজেলায় ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত সংসদীয় আসনটিতে,চূড়ান্ত প্রার্থী হিসাবে লড়বেন বিএনপি থেকে ধানের শীষ প্রতীক পেয়েছেন,প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ(বাবু),১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী, এডভোকেট আওরঙ্গজেব বেলাল,ইসলামী আন্দোলন বাংলাদেশ শাহ নুরুল কবীর শাহীন (হাত পাখা) জাতীয় পার্টি ফখরুল ইমাম (লাঙল প্রতীকে) লড়বেন। এর আগে গত ২০ফেব্রুয়ারী, ময়মনসিংহ(ঈশ্বরগঞ্জ) এ আসনটি থেকে ১১ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী, মনোনয়ন প্রত্যাহার করেছেন, জামায়াত মনোনীত প্রার্থী, মনজুরুল হক হাসান, ও খেলাফত মনোনীত প্রার্থী, আহম্মদ হোসেন ভূঁইয়া। ইসির নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারী সকাল ৭ টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে বিকেল ৪ টা ৩০ মিনিট পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে।