October 4, 2026, 3:46 pm

ঈশ্বরগঞ্জে কৃষকদের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Monday, June 22, 2026
  • 104 জন দেখেছে

মেহেদী হাসান, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:: ঈশ্বরগঞ্জে কৃষকদের আধুনিক প্রযুক্তির ব্যবহারে উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক উন্নয়নে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়। আজ সোমবার দুপুরে বিশ্বব্যাংক, ইউএনডিপি ও আইএফএডি-এর সহযোগিতায় ঈশ্বরগঞ্জ উপজেলার কৃষকদের প্রশিক্ষণ হলরুমে পার্টনার কংগ্রেসের আয়োজন করেন। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)প্রকল্পের আওতায় কর্মসূচি হাতে নেয়া হয়। পার্টনার কংগ্রেস অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রিপা রাণী চৌহান কৃষি অফিসার ঈশ্বরগঞ্জ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক তৌফিক আহমেদ খান।
এছাড়াও সিনিয়র মনিটরিং অফিসার মো: সালাউদ্দিন, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম ভুঁইয়া মনি, যুগ্ন আহবায়ক আতিকুর রাজ্জাক ভুইয়া হিরা ও উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারীগন উপস্হিত ছিলেন,বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও স্হানীয় পর্যায়ের কৃষকরা।অনুষ্ঠান শেষে কৃষকদের হাতে গাছের ছাড়া তুলে দেন অতিথিবৃন্দ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর