June 25, 2026, 9:29 pm

ঈশ্বরগঞ্জের রাজিবপুরে বিএনপির মঞ্জুর বিরুদ্ধে অপপ্রচার

Reporter Name
  • আপডেট Thursday, June 25, 2026
  • 14 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের ৮ নং রাজিবপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল হক মঞ্জুর বিরুদ্ধে অনলাইনে ওঠা ঈদ উপহারের চাল আত্মসাতের অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও চক্রান্ত মূলক বলে প্রকাশ করা হয়। যে নারীকে কেন্দ্র করে এই অভিযোগটি ছড়ানো হয় তিনি নিজেই এক ভিডিও বার্তায় স্বীকার করেছেন যে এই অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট মান হানিকর।
সম্প্রতি রাজিবপুর ইউনিয়নের এক নারী কর্মীকে ১০ কেজি ওজনের ঈদের উপহার চাল নিয়ে ৮০০ টাকা নেওয়ার একটি মনগড়া অভিযোগ অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়। সম্প্রতি স্থানীয় রাজনীতিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে ঘটনার অনুসন্ধানে নেমে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে এসেছে। একটি ভিডিও ফুটেজে দেখা যায়, উক্ত নারী নিজেই ক্যামেরার সামনে অকপটে স্বীকার করেন—নেতা মঞ্জুর বিরুদ্ধে চাল ও টাকা আত্মসাতের যে অভিযোগ তোলা হয়েছে, তার কোনো ভিত্তি নেই। একটি নির্দিষ্ট মহলের উসকানি ও চক্রান্তের শিকার হয়ে তিনি এই ধরণের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছিলেন,যা সম্পূর্ণ ভুল ছিল। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মতে, সৎ ও ত্যাগী নেতা মঞ্জুকে রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাবমূর্তি ক্ষুণ্ন বা নষ্ট করার লক্ষ্যেই একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল পেছন থেকে এই মহিলাকে ব্যবহার করেছিল।নেতাকর্মীদের দাবি, যারা দলের পরিচয় ব্যবহার করে এমন নোংরা চক্রান্ত করছে এবং দলের সম্মান নষ্ট করছে, তাদের চিহ্নিত করে অবিলম্বে আইনি ও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হোক স্থানীয় লোকদের দাবী । এ বিষয়ে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ জানান- বিএনপি একটি সুশৃঙ্খল দল।দলের পরিচয় দিয়ে কেউ কোনো অপরাধ করতে পারবে না এবং দলের নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালালেও ছাড় দেওয়া হবে না।একই সাথে, এই ধরণের অপপ্রচারের বিরুদ্ধে দলের তৃণমূলের সর্বস্তরের নেতাকর্মীদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানানো হয়।  এব্যাপারে মঞ্জু জানান আমার বিরোদ্ধে আনিত অভিযোগ মিথ্যা। আমাকে রাজনৈতিক ভাবে হেয় করার জন্য একটি মহল চক্রান্ত করছে। আমি এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর