June 2, 2026, 11:58 am

ঈশ্বরগঞ্জের আঠারবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Sunday, July 23, 2023
  • 123 জন দেখেছে

বাশার, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামীলীগ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আওতাধীন ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ড পর্যায়ে নতুন সদস্য সংগ্রহ করে আওয়ামীলীগকে গতিশীল করার লক্ষ্যে আঠারবাড়ী ইউনিয়নে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।২২ জুলাই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবদুছ ছাত্তার সাবেক এমপি।বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ।উপজেলা আওয়ামীলীগের কোষাধক্ষ্য মতিউর রহমান মতি। এছাড়াও আরো উপস্তিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের কমিটির অন্যান্য সদস্য বৃন্দ।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি।পরিচালনায় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।উল্লেখ্য যে দলীয় নেতা কর্মিরা আবদুছ ছাত্তারকে দেখতে পেয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।নেতৃবৃন্দ বলেন ঈশ্বরগঞ্জের উন্নয়নের রুপকার  জননেতা আবদুছ ছাত্তারকে উপজেলাবাসী আওয়ামীলীগের এমপি হিসেবে দেখতে চাই।তার ডাকে আমরা সদা প্রস্তুত আছি।অপরদিকে এদিনেই ঈশ্বরগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের নতুন সদস্য সংগ্রহ করে বর্ধিত সভা অনুষ্টিত হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর