May 27, 2026, 2:48 pm

আফছারুল আমিনকে শেষ শ্রদ্ধা জানালো আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Saturday, June 3, 2023
  • 113 জন দেখেছে

চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমিনকে শেষ শ্রদ্ধা জানালো আওয়ামী লীগ আজ শনিবার (জুন) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানায় অংশ নেন মন্ত্রিপরষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্যগণ, আওয়ামী লীগের কেন্দ্রীয়  নেতৃবৃন্দবৃন্দ সহ নানা শ্রেণি-পেশার মানুষ।  পরে ডা. আফছারুল আমিনের মরদেহে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পক্ষে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাদের সামরিক সচিবদ্বয় শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। শ্রদ্ধা জানানো হয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষ থেকেও৷ শ্রদ্ধা জানায় ডেপুটি স্পিকার শামসুল হক টুকুসহ চীফ হুইপ ও হুইপবৃন্দ। এরপর আওয়ামী লীগের পক্ষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সিনিয়র নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে বরেণ্য রাজনীতিক চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ডাক্তার আফছারুল আমিনের প্রতি শ্রদ্ধা জানান। এসময় জাতীয় ও দলীয় পতাকা দিয়ে মরহুমের দেহ ঢেকে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন,  ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আরো শ্রদ্ধা জানায় আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, স্বাধীনতা চিকিৎসক পরিষদসহ নানা সংগঠন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর