May 18, 2026, 12:19 pm

সিটির উন্নয়নে অনিয়ম দুর্নীতি করলে কাউকে ছাড় দেয়া হবে না: নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ::
  • আপডেট Sunday, May 28, 2023
  • 197 জন দেখেছে

গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন বলেছেন, গাজীপুর সিটির উন্নয়ন কাজে কেউ যদি অনিয়ম ও দুর্নীতি করে তাহলে কাউকে ছাড় দেয়া হবে না। আজ রোববার নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আজ গোপালগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারতের উদ্দেশ্য ছেলেসহ দলীয় নেতাকর্মীদের নিয়ে সেখানে যান। এসময় তার ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর আলমও সঙ্গে ছিলেন। যাওয়ার পূর্বে তিনি বলেন, আমার ছেলে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সকলের সহযোগিতা নিয়ে সিটি কর্পোরেশনের অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করবো।
তিনি আরো বলেন, অনিয়মের বেলায় কোন ছাড় নেই। দূর্নীতির বেলায় থাকবে জিরো টলারেন্স। কেউ অনিয়ম-দূর্নীতি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সে ক্ষেত্রে আমার ছেলেও ছাড় দেয়া হবে না। প্রতিমাসেই কর্মপরিকল্পনা করে সকল কাজ করবো। তবে নগরীর রাস্তা-ড্রেন নির্মাণকে গুরুত্ব দেয়া হবে বেশি। পরে পর্যায়ক্রমে ময়লা-আবর্জনা ও পরিবেশ দূষণ মুক্তকরণসহ অন্যান্য কাজ করবো। এসব কাঝে আমি কোন প্রকার দূর্নীতি সহ্য করবো না। ছেলের কাজে সন্তুষ্ট হয়ে ভোটাররা যেহেতু আমাকে ভোট দিয়েছে। আমিও তাদের কথা স্মরণ রেখে সিটির সকল কাজ করবো। কোন কাজেই ফাঁকি দিবো না। এক্ষেত্রে সংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করছি। যে কাজের জন্য যে বাজেট থাকবে, সেকাজেই অর্থ খরচ করবো।
সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, দেশের সবচে বড় সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন আমার মা। দেশের কোন সিটিতেই মা ও ছেলে মেয়র নির্বাচিত হয়েছেন এমন নজির নাই। আল্লাহ আমাদের সেই ভাগ্যটা দিয়েছেন। তাই আমরা আমাদের দেশের এবং বিদেশের যেখানে যে প্রযুক্তি আছে তার ব্যবহার করে সুন্দরকরে একটি নতুন গাজীপুর সিটি করপোরেশন উপপহার দিতে চাই। এশহর সকলের। সবার সহযোগিতা পেলে আমরা একটি পরিকল্পিত শহর উপহার দিতে পারবো।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার গাজীপুর সিটির তৃতীয় নির্বাচনে মেয়র হয়েছেন জয়েদা খাতুন। তিনি এ সিটিরই দ্বিতীয় নির্বাচনে বিজয়ী মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মা। এবারের নির্বাচনে মায়ের সঙ্গে ছেলেও মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু জামিনদার হিসেবে ঋণ খোলাপী দেখিয়ে তার মনোনয়ন বাতিল করে দেয় নির্বাচন কমিশন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর