June 11, 2026, 8:17 am

সাক্ষাৎকার নায়করাই এখন নায়িকা নির্বাচন করেন: নাদিয়া

Reporter Name
  • আপডেট Sunday, February 4, 2024
  • 336 জন দেখেছে

বিনোদন ডেস্ক :: ছোট পর্দার অভিনেত্রী সালহা খানম নাদিয়া। বেশ কয়েক বছর ধরে নাদিয়া অভিনয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। আরটিভিতে প্রচার হচ্ছে তাঁর অভিনীত নাটক ‘গোলমাল’। এ নাটক ও অন্যান্য প্রসঙ্গে কথা হলো তাঁর সঙ্গে– ‘গোলমাল’ ধারাবাহিকে অনেক দিন অভিনয় করলেন। এ নাটকটি নিয়ে দর্শক প্রতিক্রিয়া জানার সুযোগ হয়েছে?
দর্শকের ভালো লাগা, মন্দ লাগার খোঁজ-খবর সেভাবে নিতে পারি না। এ নাটকের গল্প সময়োপযোগী। যারা নাটকটি দেখেছেন, তারা নিরাশ হয়েছেন বলে মনে হয় না। ইউটিউবে নাটকটি দেখে অনেকেই ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেক দিন ধরেই কায়সার আহমেদের এ নাটকে অভিনয় করছি। গল্প ভালো লেগেছিল বলেই কাজ করা।
সামনে ঈদ। ব্যস্ততা নিশ্চয় বেড়েছে?
ঈদের আগে অনেকেরই ব্যস্ততা বেড়ে যায়। কারণ, এই উৎসবকে ঘিরে অসংখ্য নাটক ও টেলিছবি নির্মিত হয়। সম্প্রতি নাজমুল রনির ‘মিশন ফয়’স লেক’ নামে একটি নাটকে কাজ করেছি।
অনেক দিন পর ‘খুদা জানে’ গানের ভিডিওতে মডেল হয়েছেন। কী কারণে এতে কাজে আগ্রহী হলেন?
গানটি শুনে রীতিমতো আমি মুগ্ধ। গায়কি থেকে শুরু করে কথা, সুর, সংগীত সবকিছুতেই রয়েছে নতুনত্বের ছাপ। এ কারণে না করতে পারিনি। একই সঙ্গে ভালো লেগেছে মিউজিক ভিডিওর গল্প ও নির্মাণ পরিকল্পনাও। তাই শিল্পী ইতি সাহিনার অনুরোধ কোনোভাবে ফেলতে পারিনি। অভিনয়ের ব্যস্ততার মধ্যেও এ গানের ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছি। আশা করছি, গান ও ভিডিও দর্শক-শ্রোতার ভালো লাগবে। রাজীব দত্তের লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছেন জিৎ অঙ্কিত। সহশিল্পী হিসেবে ইতি সাহিনার সঙ্গে কণ্ঠ দিয়েছেন কলকাতার রাজ বর্মণ। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন অনিক খান। গানটি ইতি সাহিনার ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।
যে মানুষগুলোকে কাছে থেকে দেখার সুযোগ হয়নি, তেমনই কোনো চরিত্র পর্দায় তুলে ধরতে হলে কীভাবে প্রস্তুতি নেন?
অনেক চরিত্রই আছে, যাদের মতো বাস্তবে কাউকে কাছে থেকে দেখার সুযোগ হয়নি। তেমন কোনো চরিত্রে অভিনয় করতে হলে পুরোপুরি পরিচালকের নির্দেশ মেনে কাজ করি। কারণ, নাট্যকার ও পরিচালক উভয়েরই গল্প, চরিত্র ও নির্মাণ নিয়ে এক ধরনের ভাবনা থাকে। তারা নাটক, টেলিছবি, চলচ্চিত্র যাই নির্মাণ করুক, এক ধরনের পরিকল্পনা নিয়েই তা শুরু করেন। যে জন্য তারা চরিত্রটি কীভাবে পর্দায় তুলে ধরতে চান, সেটি আগে জেনে নেওয়ার চেষ্টা করি।
অভিনয়ের বাইরে ব্যস্ততা কী নিয়ে?
একটি বিউটি সেলুন চালু করেছি। এখন ব্যবসা নিয়েই ব্যস্ততা যাচ্ছে।
কলকাতার সিনেমার কাজ কতদূর?
‘সুনেত্রা সুন্দরম’ সিনেমাটির গানের শুটিং বাকি রয়েছে। সেটি শিশগিরই শেষ করবেন নির্মাতা। এরপরই শুরু হবে সিনেমার মুক্তি প্রস্তুতি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর