November 17, 2026, 10:17 am

সাংবাদিক শামসুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারে হস্তান্তর

Reporter Name
  • আপডেট Friday, March 31, 2023
  • 457 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: প্রথম আলোর সভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জমানকে শুক্রবার সকালে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এ পাঠানো হয়েছে। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এর জেল সুপার মো. শাহজাহান আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি প্রিজনভ্যানে করে দুপুর দেড়টার দিকে তাকে এই কারাগারে পাঠানো হয়েছে।

সিআইডি পরিচয়ে সাভারের বাসা থেকে তুলে নেয়ার পর প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। পরে তাঁকে কারাগারে আটক রাখার জন্য আদালতে আবেদন করে রমনা থানার পুলিশ।

অন্যদিকে শামসুজ্জামানের পক্ষে তাঁর আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। সে আবেদনের শুনানি শুরু হয় বেলা দুইটার দিকে। তখন হাজতখানা থেকে শামসুজ্জামানকে আদালতে আসামির কাঠগড়ায় তোলা হয়। শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার সিএমএম আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন। এরপর বেলা সাড়ে তিনটার দিকে প্রিজন ভ্যানে করে তাঁকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর