May 15, 2026, 8:43 pm

বেনাপোলে ২০ পিস স্বর্ণের বারসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Monday, May 29, 2023
  • 120 জন দেখেছে

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট থেকে ভারতগামী তিন বাংলাদেশির পায়ুপথ থেকে ২০ পিস স্বর্ণের বার উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সদস্যরা। সোমবার (২৯ মে) সকাল ৮টার দিকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস থেকে স্বর্ণের বারসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন ফরিদপুরের নগরকান্দা থানার বানেশ্বরদী গ্রামের মো. হাবিব (৩৭), গোপালগঞ্জের মুকসেদপুর থানার লোহাচুরা গ্রামের মহিউদ্দিন (৩৬) ও একই এলাকার রনি আহমেদ (৪৪)।

বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপপরিচালক শায়েখ আরেফীন জাহেদী জানান, ভারতগামী তিন বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী বেনাপোল চেকপোস্ট দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার করবেÑ এমন তথ্যের ভিত্তিতে চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমসে নজরদারি বাড়ানো হয়। পরে ওই তিন যাত্রী প্যাসেঞ্জার টার্মিনাল পার হয়ে ইমিগ্রেশনে প্রবেশ করলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে প্রথমেই তাদের কাছে স্বর্ণ থাকার কথা স্বীকার করে। পরে বিশেষ কায়দায় বসিয়ে রনির পায়ুপথ থেকে আটটি এবং হাবিব ও মহিউদ্দিনের পায়ুপথ থেকে ছয়টি করে ২০টি স্বর্ণবার পাওয়া যায়। যার ওজন দুই কেজি ৩০০ গ্রাম। উদ্ধার করা স্বর্ণের মূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর