May 26, 2026, 5:57 am

টাঙ্গাইলের ধনবাড়ীতে অর্ধশতাধিক আওয়ামী লীগ কর্মীর বিএনপিতে যোগদান

Reporter Name
  • আপডেট Thursday, July 20, 2023
  • 104 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল :: টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা, বানিয়াজান ইউনিয়নের ৫৪ জন আওয়ামী লীগ কর্মী বিএনপি’তে যোগদান করেছেন। বুধবার ধনবাড়ী উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে এক বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠানে তারা যোগদান করেন। গত ১২ জুলাই রাজধানী ঢাকায় বিএনপি’র সমাবেশে যাওয়ার পথে ধনবাড়ীর বিএনপি’র যুবদল ও ছাত্র দলের নেতা কর্মীরা গোপালপুর উপজেলা নগদা শিমলা বাজারে সন্ত্রীদের হামলায় আহত হন । এর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ধনবাড়ী উপজেলা বিএনপি এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন ।

সমাবেশে হামলায় আহতদের ফুল দিয়ে সমবেদনা ও আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেয়া ৫৪ আ’লীগ কর্মীকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। উপজেলা বিএনপি’র সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে দেন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ফকির মাহবুব আনাম স্বপন। অন্যান্যের মধ্যে আরোও বক্তব্যে দেন, টাঙ্গাইল জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহিন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, টাঙ্গাইল জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম,ও সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, জেলা ছাত্র দলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ ও সদস্য সচিব আব্দুল বাতেন,ধনবাড়ী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, ধনবাড়ী পৌর বিএনপি’র সভাপতি এসএমএ ছোবাহান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহ অন্যান্যরা। সমাবেশে উপজেলা, পৌরসভা, ও প্রত্যেক ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর