July 28, 2026, 7:12 pm

টঙ্গীতে ২৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

Reporter Name
  • আপডেট Tuesday, May 13, 2025
  • 191 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন হিমারদিঘী এলাকায় ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (দক্ষিণ) বিভাগ। মঙ্গলবার (১৩ মে ২০২৫) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। পুলিশের অভিযানে নেতৃত্ব দেন গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ নজরুল ইসলাম। অভিযানে সহায়তা করেন এসআই (নিঃ) আশিকুল হক রুনাল্ড ও সঙ্গীয় ফোর্স।
অভিযান চলাকালে টঙ্গী পূর্ব থানার হিমারদিঘী এলাকার মেঘনা রোডে পিনাকী গার্মেন্টস সংলগ্ন জনৈক আমজাদ মিয়ার ভাঙ্গারির দোকানের সামনে থেকে দুইজন চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে-মোঃ ফারুক (৩৮), পিতা-মোঃ ফয়েজ মিয়া, স্থায়ী ঠিকানা-মনোহরদী, নরসিংদী; বর্তমান ঠিকানা- আরিচপুর পশ্চিম, টঙ্গী, গাজীপুর ও মোঃ উকিল (৩৬), পিতা- মোঃ ইউনুছ মণ্ডল, স্থায়ী ঠিকানা- বেড়া, পাবনা; বর্তমান ঠিকানা-বনমালা রেলগেইট সংলগ্ন, টঙ্গী, গাজীপুর।
এ সময় তাদের দেহ তল্লাশি করে ফারুকের কাছ থেকে ১৫০ পিস এবং উকিলের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা ইয়াবার ওজন ২৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৭৫ হাজার টাকা।
এ ঘটনায় এসআই (নিঃ) আশিকুল হক রুনাল্ড বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। গাজীপুর মহানগর পুলিশ জানায়, মাদকবিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর