August 10, 2026, 7:42 am

গাড়ি চালানোর ফাঁকে করেন মাদক বিক্রি, গ্রেফতার ৫

Reporter Name
  • আপডেট Sunday, October 15, 2023
  • 138 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: পেশায় গাড়িচালক। তবে সুযোগ পেলেই করেন মাদকের কারবার। এমনই এক চক্রের চার সদস্যকে বিশেষ অভিযান পরিচালনা করে রাজধানীর বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

অভিযানে আক্তারুল ইসলাম (৫৩) নামের এক মাদক কারাবারিকেও গ্রেফতার করা হয়েছে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস করেছেন। বর্তমানে বিভিন্ন স্থানে টিউশনি করেন এবং এর ফাঁকে ফেনসিডিল বিক্রি করেন। তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার পাঁচজন হলেন- উজ্জ্বল মোল্লা (৩০), শাকিল হাওলাদার (২৫), জীবন (২২), ইমরান (২১) ও আক্তারুল ইসলাম (৫৩)। আজ রোববার (১৫ অক্টোবর) এ তথ্য জানান মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

তিনি বলেন, গ্রেফতার উজ্জ্বল প্রাইভেটকার চালক। তিনি উবারে গাড়ি চালান। গাড়ি চালানোর নামেই টেকনাফ থেকে ইয়াবা এনে ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করেন। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে ৬০ ফিট আমতলা থেকে ২০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাকিলও প্রাইভেটকার চালক। কার চালানোর ফাঁকে সুযোগ বুঝে বিভিন্ন যাত্রীর কাছে ইয়াবা বিক্রি করেন। গতকাল তাকে গ্রেফতার করা হয় সেকশন-২ থেকে। তার কাছ থেকেও উদ্ধার করা হয় ২০০ পিস ইয়াবা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর