স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডা. তামান্না তাসনীম।
এ সময় উপস্থিত থেকে মতামত প্রকাশ করেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান, উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, সহকারী কমিশনার (ভূমি) মো. নূরুল আমিন, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মন্ডল, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা শেফাউল হক, উপজেলা জামায়াতের সভাপতি ফরহাদ হোসেন মোল্লা, এনসিপি নেতা আব্দুল্লাহ আল মুহিন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, ছাত্র প্রতিনিধি মো. রাশেদ, সাংবাদিক সঞ্জীব কুমার দাস, জাকির হোসেন কামাল, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শামসুল হুদা লিটন, আকরাম হোসেন রিপন, বেলায়েত হোসেন শামীম প্রমুখ।
আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভায় কাপাসিয়া সদর রোডে প্রায় সময়েই লেগে থাকা দীর্ঘ যানজট, মাদকমুক্ত সমাজ গঠনন, সন্ত্রাস নির্মূল, ইভটিজিং বন্ধ, কিশোর গ্যাং প্রতিরোধ, কিশোর মোটর বাইকারদের সচেতনতা বৃদ্ধি, গরু চুরি রোধ, ফেক আইডি থেকে অপপ্রচার রোধ করা। আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভায় কাপাসিয়া সদর রোডে প্রায় সময়েই লেগে থাকা দীর্ঘ যানজট, মাদকমুক্ত সমাজ গঠনন, সন্ত্রাস নির্মূল, ইভটিজিং বন্ধ, কিশোর গ্যাং প্রতিরোধ, কিশোর মোটরবাইকারদের সচেতনতা বৃদ্ধি, গরু চুরি রোধ, ফেক আইডি থেকে অপপ্রচার রোধ করা।
বিশেষ করে সাম্প্রতিক সময়ে উপজেলার বিভিন্ন স্থানে কয়েকটা অস্বাভাবিক হত্যাকান্ডের প্রকৃত রহস্য উন্মোচন, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সহ নানাবিধ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রতিনিধিত্বশীল সমাজ ব্যবস্থায় দায়বদ্ধতার জায়গা থেকে আইনশৃঙ্খলা রক্ষার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতার আহ্বান জানানো হয়। একটি বিশেষ গোষ্ঠী উদ্দেশ্যমূলক ভাবে হত্যাকান্ডসহ বিভিন্ন অপকর্মের দায় বিশেষ একটি রাজনৈতিক দলের উপর চাপিয়ে দিয়ে চরিত্রহননের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।