July 11, 2026, 12:11 pm

খালেদা জিয়াকে জরুরি সিসিইউতে স্থানান্তর

Reporter Name
  • আপডেট Monday, December 11, 2023
  • 108 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র স্বাস্থের অবনতি হলে জরুরি ভিত্তিতে তাঁকে এভারকেয়ার হাসপাতালের কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যা ৬ টার দিকে বেগম খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর করা হয়। বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার আমার সংবাদকে এ তথ্য নিশ্চিত করেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা.এ জেড এম জাহিদ হোসেন আমার সংবাদকে মুঠোফোনে জানান, স্বাস্থ্যের অবনতি হওয়ায় খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে। বিস্তারিত ডাক্তাররা জানাবেন বলে তিনি উল্লেখ করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর