July 20, 2026, 7:58 pm

কাপাসিয়ায় জনতা ব্যাংকের স্কুল ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

Reporter Name
  • আপডেট Monday, January 27, 2025
  • 107 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: শিক্ষার্থীদের আধুনিক ব্যাংক সেবা ও প্রযুক্তির সাথে সম্পৃক্ত করে তাদের মধ্যে সঞ্চয়ের মানসিকতা তৈরির লক্ষ্যে কাজ করছে জনতা ব্যাংক। এরই ধারাবাহিকতায় গাজীপুরের কাপাসিয়ায় জনতা ব্যাংক পিএলসি তাজউদ্দী আহমদ চত্বর শাখার উদ্যোগে স্কুল ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার কাপাসিয়া সদর ইউনিয়নের পাবুর প্রি-ক্যাডেট স্কুলে প্রধান অতিথি হিসেবে স্কুল ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন করেন জনতা ব্যাংক পিএলসি তাজউদ্দীন আহমদ চত্বর শাখা ব্যবস্থাপক মুহাম্মদ মাহমুদুল হাসান।
পাবুর প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা মোঃ শাকিল হাসানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সহকারি ব্যবস্থাপক কায়সার উদ্দীন খান, সিনিয়র অফিসার রাজিব দেবনাথ, অফিসার মোঃ শরিফ হোসাইন, সাংবাদিক শরিফ সিকদার, পাবু প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক রাশিদা বেগম, সহকারি শিক্ষক সালমা আক্তার, আরজেদা বেগম, নাঈমা সুলতানা, রওশন জাহান দিলরুবা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শাখা ব্যবস্থাপক মুহাম্মদ মাহমুদুল হাসান বলেন, শিশু-কিশোরদের শৈশব থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলে দেশের অর্থনীতির সাথে সম্পৃক্ত করার লক্ষ্যে চালু করা হয়েছে স্কুল ব্যাংকিং। শিশু-কিশোর ও তরুনরা দেশের ভবিষ্যৎ এবং তারাই দেশ গঠনে নেতৃত্ব দিবে উল্যেখ করে তিনি আরো বলেন, জনতা ব্যাংক শিক্ষার্থীদের সঞ্চয়ের মনোভাব তৈরিতে জনতা ব্যাংক স্মার্ট অ্যাকাউন্টস ও স্কুল ব্যাংকিং সঞ্চয়ী হিসাব চালু করা হয়েছে। বিভিন্ন সেবা শিক্ষার্থীদের মাঝে জনপ্রিয় করে তোলাই এই স্কুল ব্যাংকিং কার্যক্রমের উদ্দেশ্য।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর