November 29, 2026, 12:16 am

কালিয়াকৈরে রয়েনা রিসোর্টে অভিযান বিদেশি মদসহ ২জন গ্রেফতার

Reporter Name
  • আপডেট Saturday, November 28, 2026
  • 31 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরের কালিয়াকৈর এলাকায় দি রয়েনা রিসোর্টে অভিযান চালিয়ে ২জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতারকৃতরা হচ্ছে- বরিশাল জেলার গৌরনদী উপজেলার আব্দুল মান্নান লস্করের ছেলে সোহাগ লস্কর (২৭) এবং নরসিংদী জেলার শিবপুর উপজেলার মানিকদির শফিকুল ইসলামের ছেলে তাওহিদুল ইসলাম (৩৬)। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার কালিয়াকৈর উপজেলার দি রয়েনা রিসোর্টে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রিসোর্ট থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোহাগ লস্কর ও তাওহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুরের একটি দল কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযানটি পরিচালনা করে। অভিযান শেষে উদ্ধার করা মদ জব্দ করা হয় এবং গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা আব্দুল্লাহিল বাকি বাদী হয়ে কালিয়াকৈর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।
গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ এমদাদুল মিঠুন অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, কালিয়াকৈরের দি রয়েনা রিসোর্টে অভিযান পরিচালনা করে ১২ বোতল বিদেশি মদসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের পাশাপাশি কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত ছিলেন। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর