মোঃ সুমন মিয়া, বকশীগঞ্জ:: মালপুরের বকশীগঞ্জ উপজেলার বাাট্টাজোড় ইউনিয়নে ব্রাইট স্কুলের ৮ম ও ৯ম শ্রেণির ২ শিক্ষার্থীকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে এঘটনায় প্রধান শিক্ষক ইসমাইল হোসেনের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। আজ শনিবার উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের নালার মোড়ে এলাকাবাসীর আয়োজনে ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।মিছিল শেষে বক্তব্য রাখেন, অভিভাবক আসাদুজ্জামন, আকরাম হোসেন,শাহিদা আক্তার, রাশেদাখাতুন , রাজু আহম্মেদসহ আরো অনেকেই এসময় বক্তারা বলেন, একজন শিক্ষক হয়ে এভাবে দুই শিক্ষার্থীকে বেধরক পেটানো কোন ভাবেই কাম্যনয় অবিলম্বে স্কুল বন্ধ সহ এ ঘটনার বিচার চাই।
তারা আরো বলেন, এ ঘটনায় তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।এবিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক ইসমাইল হোসেনের সাথে একাধিকবার যোগাযোগ করলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।