November 14, 2026, 12:16 am

টঙ্গীতে পুলিশের অভিযানে ছিনতাইকারীসহ গ্রেপ্তার ১২

Reporter Name
  • আপডেট Friday, November 13, 2026
  • 19 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী:: গাজীপুর মহানগরীর টঙ্গীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাইকারীসহ ১২ জন আসামিকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা-পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) টঙ্গী পূর্ব থানা-পুলিশের পৃথক অভিযানে ছিনতাইয়ের অভিযোগে ৬ জন, নিয়মিত মামলায় ১ জন, সন্ত্রাসবিরোধী মামলায় ১ জন এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ২ জনসহ মোট ১২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান পরিচালনা করা হয়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে শুক্রবার (১৩ নভেম্বর) যথাযথ পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে টঙ্গী পূর্ব থানা-পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর