ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: বাংলাদেশ আওয়ামীলীগ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটির পরিচিতি সভা দলীয় কার্যালয়ে অনুষ্টিত হয়। আয়োজনে ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ।আজ রোববার অনুষ্টানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্ব মোঃ আবদুছ ছাত্তার সাবেক এমপি।পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ এহতেশামুল আলম। এহতেশামুল আলমকে ফুলের তোরা দিয়ে বরন করে নেয় উপজেলা আওয়ামীলীগ। এছাড়াও বিশেষ অতিথি ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল হাসান বাবু। পরিচালনায় ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ। উল্লেখ্য যে আবদুছ ছাত্তার বলেন এ কমিটির লোাকজন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থীর পক্ষে কাজ করবে বলে আমি আশাবাদি।পরিচিতি সভায় উপজেলা আওয়ামীলীগের কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও মুবারকবাদ জানাই।এসময় উপজেলা আওয়ামীলীগের কমিটির নেতৃবৃন্দসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।