November 4, 2026, 12:38 pm

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ

Reporter Name
  • আপডেট Wednesday, November 4, 2026
  • 10 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আশিক সাঈদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে এ পদে পদায়ন করা হয়। নতুন পদে যোগদানের আগে তিনি রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন।
ডিআইজি মো. আশিক সাঈদ বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার এবং পুলিশ সদর দপ্তরের উপ-পুলিশ মহাপরিদর্শকসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। গাজীপুরের শিল্পাঞ্চলসহ সামগ্রিক এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা ও পুলিশের সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর