গাজীপুর প্রতিনিধি:: গাজীপুর মহানগরের গাছা থানার ৩৭ নং ওয়ার্ডের কুনিয়া মির্জাবাড়ি রোডে মা হাজেরা পাগলী মায়ের মাজারের সামনের ড্রেনের কাজ পরিদর্শন করেছেন ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী মো. আব্দুল আওয়াল সরকার। এ সময় তিনি কাজের মান বজায় রেখে দ্রুত নির্মাণকাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেন। আজ রোববার (১১ অক্টোবর) বিকেলে সরেজমিনে ড্রেনের কাজ পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ড্রেনটি অকার্যকর থাকায় এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছিল। এতে স্থানীয় বাসিন্দা, পথচারী, যানবাহন চালক ও ব্যবসায়ীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। এ পরিস্থিতি নিরসনে গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে ড্রেনটির কাজ করা হচ্ছে। এ কাজে সার্বিক সহযোগিতা করছেন ৩৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী মো. আব্দুল আওয়াল সরকার।
এলাকাবাসী জানান, আব্দুল আওয়াল সরকার দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছেন। তারা এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থাসহ বিভিন্ন সমস্যার সমাধানে তাঁর এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
এ বিষয়ে বিএনপি মো. আব্দুল আওয়াল সরকার বলেন, মাজারের সামনের ড্রেনটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ও অকার্যকর অবস্থায় ছিল। গাজীপুর সিটি কর্পোরেশনের
উদ্যোগে বর্তমানে এর কাজ চলছে। কাজটি যেন সঠিকভাবে ও মান বজায় রেখে সম্পন্ন হয়, সে জন্য স্থানীয় মুরব্বিদের নিয়ে খোঁজখবর নিচ্ছি। সংশ্লিষ্টদের কাজের গুণগত মান নিশ্চিত করে যথাযথভাবে নির্মাণকাজ সম্পন্ন করার অনুরোধ জানিয়েছি। এলাকার মানুষের দুর্ভোগ লাঘব এবং জনকল্যাণে উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করবেন।