দৈনিক বিজয়বাংলা নিউজ ডেস্ক :: সিরাজগঞ্জের সলঙ্গায় মাদক বিরোধী অভিযানে ৫০ লাখ টাকার হিরোইনসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২ সদস্যরা। আজ শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২’র কোম্পানী কমান্ডার লেঃ বিএন মো. আবুল হাসেম।
আটককৃতরা হলেন, ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার মো. হারুন ফকিরের ছেলে মো. হেলাল উদ্দিন (২৩) ও কিশোরগঞ্জ জেলার নান্দাইল থানার তারাই গ্রামের বুবুল হোসেনের ছেলে মো. অলি উল্লাহ (২৫)।
প্রেস বিজ্ঞপ্তিতিতে জানানো হয়, বুধবার বিকালে জেলার সলঙ্গা থানার রামারচর এলাকায় নিউ রুপালী হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৭৩ গ্রাম হেরোইন (যার মুল্য ৫০ লাখ টাকা) উদ্ধার করা হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদক বহনের কাজে ব্যবহৃত ১টি মাইক্রোবাস ও মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ৩ টি মোবাইল এবং নগদ ২,৭০০ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতসহ আসামীদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।