August 27, 2026, 8:15 pm

স্বাধীনতা আন্দোলন থেকে ২৪’র গণঅভ্যুত্থান, নজরুলই মূল অনুপ্রেরণা: রিজভী

Reporter Name
  • আপডেট Thursday, August 27, 2026
  • 8 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত বিভিন্ন আন্দোলন-সংগ্রামের অন্যতম প্রধান অনুপ্রেরণা ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘জীবনভর অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন কাজী নজরুল ইসলাম। তিনি যুগান্তরের কবি। যে কোনো অত্যাচার-নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছেন তিনি। যে কোনো আন্দোলন-সংগ্রামেও তিনি প্রধান অনুপ্রেরণা।’
তিনি বলেন, ‘আমাদের স্বাধীনতা আন্দোলন থেকে ২৪’র গণঅভ্যুত্থান—নজরুলই ছিলেন মূল অনুপ্রেরণা। আজও দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে নজরুলের বাণী আমাদের রুখে দাঁড়াতে শেখায়।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, নজরুলের সাহিত্য ও দর্শনে অন্যায়, শোষণ, নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের যে শক্তিশালী বার্তা রয়েছে, তা যুগের পর যুগ মানুষকে অধিকার আদায়ের সংগ্রামে সাহস জুগিয়েছে। জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আয়োজনে এ শ্রদ্ধা নিবেদন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় রুহুল কবির রিজভীর সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হল পর্যায়ের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে নেতারা জাতীয় কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর