August 24, 2026, 8:12 pm

স্কুলশিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ করল এ্যাব ও বিএমসিসিআই

Reporter Name
  • আপডেট Monday, August 24, 2026
  • 15 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: প্রধানমন্ত্রী ঘোষিত ‘ওয়ান চাইল্ড-ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় রাজধানী শেরেবাংলা নগরের আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা ও কলম বিতরণ করা হয়েছে। আজ সোমবার এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এবং বাংলাদেশ-মালয়েশিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই)-এর যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এ্যাবের সদস্য সচিব কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব। তিনি জানান, প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ পরিকল্পনার অংশ হিসেবে এ্যাব ৫ বছরে ৫ লাখ চারা রোপণের লক্ষ্যমাত্রা নিয়েছে। ইতিমধ্যে সাভার ও গাজীপুরে প্রায় ২০ হাজার চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। এবার বিএমসিসিআই-এর সহযোগিতায় সরাসরি শিক্ষার্থীদের মাঝে বিতরণ কার্যক্রম শুরু করা হলো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমসিসিআই-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম এ বক্কর, জয়েন্ট সেক্রেটারি মো. মাহমুদ রশীদ এবং পরিচালক আবু হেনা মোস্তফা কামাল পান্না। বিএমসিসিআই নেতৃবৃন্দ জানান, দেশের প্রত্যেকে একটি করে গাছ লাগালেও এক দিনে ২০ কোটি বৃক্ষরোপণ সম্ভব। তাঁরা ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব কর্মসূচিতে এ্যাবের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়া অনুষ্ঠানে ড. জামসেদ রিপন, কৃষিবিদ নজরুল ইসলাম সুলতান, ড. আশাবুল হক আশা, প্রফেসর বাকী, কৃষিবিদ শাহ এমরান রানা, শেকৃবি শাখা ছাত্রদলের সম্পাদক বি এম আলমগীর কবিরসহ এ্যাবের নেতাকর্মী, স্কুলের শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের হাতে একটি করে বারোমাসি লেবুর কলম তুলে দেওয়া হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর