June 2, 2026, 8:00 am

টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় নববধূর মৃত্যু

Reporter Name
  • আপডেট Sunday, July 16, 2023
  • 123 জন দেখেছে

সাথী আক্তার, টঙ্গী :: টঙ্গীতে গাড়ির ধাক্কায় চাঁদনী আক্তার (৩২) নামে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানির এক নারী বিক্রয় কর্মকর্তার মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে টঙ্গী হোসেন মার্কেট এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চাঁদনী শরীয়তপুর জেলার জাজিরা থানার কাজিরহাট গ্রামের শহিদুল ইসলাম খোকনের মেয়ে। তার স্বামী অপু পর্তুগাল প্রবাসী। গত তিন মাস আগে মোবাইল ফোনে তাদের বিয়ে হয়। বিয়ে হলেও স্বামীর মুখ দেখা হলো চাঁদনীর। টঙ্গী পশ্চিম থানার আউচপাড়া এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন চাঁদনী বনানীতে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানিতে বিক্রয় কর্মকর্তা হিসেবে কাজ করতেন।
পুলিশ জানায়, চাঁদনী আক্তার প্রতিদিনের ন্যায় ঢাকার বনানী তার কর্মস্থলের উদ্দেশে সকাল সাড়ে ৯টার দিকে গাড়ির জন্য হোসেন মার্কেট এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অপেক্ষা করছিলেন। এ সময় গাজীপুর থেকে ঢাকাগামী অনাবিল পরিবহণের একটি বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মহাসড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে হোসেন মার্কেটস্থ ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার একদল পুলিশ হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের বাবা শহিদুল ইসলাম খোকন বলেন, গত তিন মাস আগে মোবাইলের মাধ্যমে পর্তুগাল প্রবাসী অপুর সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়। আগামী ডিসেম্বর মাসে তার স্বামী দেশে এসে চাঁদনীকে পর্তুগালে নিয়ে যাওয়ার কথা ছিল। খুব আশায় ছিল সে পর্তুগাল চলে যাবে বলে। সেই আশা আর পূরণ হলো না তার। একমাত্র সন্তান হিসেবে পরিবারের সবার খুব আদরের ছিল সে। অকালেই মেয়ের প্রাণ কেড়ে নিল ঘাতক বাস। ঘর বাঁধা হলো না তার।
এ বিষয়ে পূর্ব থানার ওসি মো. আশরাফুল আলম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর