ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি,ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি হাসিম উদ্দিন আহমেদ এর ১২ তম মৃত্যু বার্ষিকীতে রুহের মাগফিরাত কামনা করা হয়।১৫ জুলাই শনিবার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি একাদিকবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য জননেতা আলহাজ্ব মোঃআবদুছ ছাত্তার। এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ ও তার পরিবারের লোকজন এবং দলীয় নেতা কর্মী সহ আরো অনেকেই হাসিম উদ্দিন আহমেদ এর কবর জিয়ারত করেন।