July 9, 2026, 11:16 pm

ডুয়েট ভিসির সঙ্গে সাবেক ছাত্রদল নেতাদের সৌজন্য সাক্ষাৎ

Reporter Name
  • আপডেট Thursday, July 9, 2026
  • 17 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের একটি প্রতিনিধিদল। আজ বৃহস্পতিবার সকালে ভিসির কার্যালয়ের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। একই সময়ে ডুয়েট শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি প্রফেসর ড. সিরাজুল হক মোল্লা ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহফুজ আলমের সঙ্গেও কুশল বিনিময় করেন সাবেক ছাত্রনেতারা। মতবিনিময় সভায় ডুয়েটের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, ‘ডুয়েট ডে’ উদযাপন এবং শিক্ষা ও গবেষণার মানোন্নয়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
ডুয়েটের সার্বিক উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত সহযোগিতা কামনা করে ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল বলেন, বিশ্ববিদ্যালয়ের গৌরবময় অগ্রযাত্রাকে বেগবান করতে সবার সমন্বিত ভূমিকা এবং আন্তরিক সহযোগিতা অত্যন্ত জরুরি।
মতবিনিময় সভায় সাবেক ছাত্রনেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ডুয়েট শাখা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুস সালাম, প্রতিষ্ঠাতা আহ্বায়ক প্রকৌশলী এস. এম. আলী আকবর, সাবেক সহসভাপতি প্রকৌশলী বাচ্চু মিয়া, সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী মকবুল আহমেদ, ডুয়েট ছাত্র সংসদের সাবেক ভিপি প্রকৌশলী মজিবুর রহমান কাজল, সাবেক এজিএস প্রকৌশলী মোস্তফা কামাল, প্রকৌশলী নুরুল ইসলাম নূরু, প্রকৌশলী সাজ্জাদ হোসেন ও প্রকৌশলী ফজলুর রহমান ফজলুসহ ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল। সভা শেষে ডুয়েট জাতীয়তাবাদী ছাত্রদলের বর্তমান সভাপতি জামিলুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সাবেক ছাত্রনেতৃবৃন্দ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর