June 27, 2026, 11:35 pm

প্রধানমন্ত্রীর চীন-মালয়েশিয়া সফরের সাফল্যে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

Reporter Name
  • আপডেট Saturday, June 27, 2026
  • 4 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন ও মালয়েশিয়া সফরে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি সম্পাদনের দাবিতে এবং সফরকে ‘ঐতিহাসিক সাফল্য’ আখ্যা দিয়ে রাজধানীতে আনন্দ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। শনিবার (২৭ জুন) বিকেলে সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলীর নেতৃত্বে রাজধানীর বিজয়নগর থেকে আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নয়াপল্টনে গিয়ে শেষ হয়। এতে কেন্দ্রীয়, মহানগর ও বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ইয়াছিন আলী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতে কাজ করছেন। চীন ও মালয়েশিয়া সফরে দেশের উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে যেসব চুক্তি সম্পাদিত হয়েছে, সেগুলো দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, অনেকের বিদেশে প্রভু থাকতে পারে, কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের রয়েছে প্রকৃত বন্ধু। তিনি দেশের প্রয়োজন ও জনগণের স্বার্থকে সামনে রেখে আন্তর্জাতিক সম্পর্ক জোরদার করছেন। জনগণ একটি মানবিক, গণতান্ত্রিক ও পরিবর্তনশীল বাংলাদেশ প্রত্যাশা করে, আর সেই লক্ষ্য বাস্তবায়নেই তিনি কাজ করে যাচ্ছেন।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডি জেড হাসান বিন সোহাগ, সহ-সভাপতি সেন্টু, যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমিনুল ইসলাম মমিন, সহ-সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান আশিক, মো. ইলিয়াস, মো. ফয়েজ ও লুৎফর, সহ-সমাজসেবা সম্পাদক ফয়সাল আহমেদ পলাশ, সহ-আইন সম্পাদক অ্যাডভোকেট ইলিয়াস, সহ-ধর্মবিষয়ক সম্পাদক মো. মোকাররম, সদস্য মো. কামরুল এবং ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নাসির উদ্দিন পলাশসহ কেন্দ্রীয় ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির স্বার্থে সরকারের গৃহীত উদ্যোগের প্রতি জনগণের সমর্থন রয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর