স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ দক্ষিণ বিভাগের আওতাধীন টঙ্গী পশ্চিম থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি, ১৭ জন মাদকসেবী এবং একটি নিয়মিত মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে। আজ শুক্রবার (২৬ জুন ২০২৬) টঙ্গী পশ্চিম থানা এলাকায় পরিচালিত পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে গ্রেপ্তার হওয়া মাদক কারবারির কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এছাড়া মাদকবিরোধী অভিযানে ১৭ জন মাদকসেবীকেও আটক করা হয়। একই সঙ্গে একটি নিয়মিত মামলার এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
টঙ্গী পশ্চিম থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে শুক্রবারই তাদের গাজীপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে টঙ্গী পশ্চিম থানা এলাকায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।