June 25, 2026, 9:43 pm

ঈশ্বরগঞ্জে ভিটামিন এপ্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Thursday, June 25, 2026
  • 5 জন দেখেছে

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)  প্রতিনিধি:: ঈশ্বরগঞ্জে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন-২০২৬ইং সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সভায় জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে সভাটির তাৎপর্য তুল ধরেন। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জাকির হোসেন সভাপতিত্ব করেন। সভায় হাসপাতালের ডাক্তার,পরিবার পরিকল্পনা,শিক্ষা, মহিলা বিষয়ক,বিভিন্ন এনজিও প্রতিনিধি,শিক্ষক,সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন,শিশুদের সুস্থ বৃদ্ধি,রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি,অপুষ্টিজনিত সমস্যা প্রতিরোধ,রাতকানা রোগ ও অন্ধত্বের ঝুঁকি কমাতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই নির্ধারিত দিনে উপজেলার সকল যোগ্য শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।এ সময় ক্যাম্পেইন সফল করতে কেন্দ্রভিত্তিক প্রস্তুতি, স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের দায়িত্ব বণ্টন,প্রচার-প্রচারণা, শিশুদের উপস্থিতি নিশ্চিতকরণ এবং মাঠপর্যায়ে তদারকি কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা আরও বলেন, কোনো শিশু যেন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়া থেকে বাদ না পড়ে,সে বিষয়ে পরিবার, শিক্ষক,জনপ্রতিনিধি, স্বাস্থ্য কর্মীসহ সংশ্লিষ্ট সকলকে সচেতন ভূমিকা রাখতে হবে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ২৮জুন সারাদেশের মতো ঈশ্বরগঞ্জ উপজেলাতেও জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন পালিত হবে। এদিন দিন ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সভা শেষে জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন-২০২৬ সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর