June 25, 2026, 7:49 pm

কাপাসিয়ায় ইউএইচও ডা. হাবিবুর রহমানের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • আপডেট Thursday, June 25, 2026
  • 14 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) ডা. মো. হাবিবুর রহমানের বদলির আদেশ বাতিল করে তাকে বর্তমান কর্মস্থলে বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং সাধারণ জনগণ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন সিনিয়র স্টাফ নার্স কামরুজ্জামান ও নাজমা সুলতানা, সিএইচসিপি কামাল হোসেন, মাঠকর্মী আরিফ সিকদার, সাংবাদিক নুরুল আমিন সিকদার, কাপাসিয়া প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. বেলায়েত হোসেন শামীম, ইসমাইল হোসেন ও আসিবসহ অন্যরা।
বক্তারা বলেন, ডা. হাবিবুর রহমানের দক্ষ নেতৃত্ব, সেবামূলক মনোভাব ও আন্তরিক প্রচেষ্টায় কাপাসিয়ায় স্বাস্থ্যসেবার মান উন্নত হয়েছে। তিনি সাধারণ মানুষের আস্থা ও ভরসার প্রতীক হয়ে উঠেছেন। এমন একজন জনবান্ধব কর্মকর্তার বদলির খবরে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও হতাশা তৈরি হয়েছে।
তারা দাবি করেন, জনস্বার্থে এবং স্বাস্থ্যসেবার ধারাবাহিকতা বজায় রাখতে ডা. হাবিবুর রহমানকে বর্তমান কর্মস্থলে বহাল রাখা প্রয়োজন। তাই তার বদলির আদেশ দ্রুত প্রত্যাহার করে পুনরায় কাপাসিয়ায় দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার আহ্বান জানান তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এ সময় ‘জনগণের ডাক, বদলি আদেশ প্রত্যাহার হোক’, ‘মানবিক চিকিৎসকের বদলি মানি না’ এবং ‘কাপাসিয়ার স্বাস্থ্যসেবার স্বার্থে ডা. হাবিবুর রহমানকে রাখতে হবে’ স্লোগান দেন। মানববন্ধন শেষে বক্তারা আশা প্রকাশ করেন, স্থানীয় জনগণের দাবি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর