November 19, 2026, 12:31 pm

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

Reporter Name
  • আপডেট Wednesday, June 24, 2026
  • 108 জন দেখেছে

শেখ কামরুল হাসান সাহা:: গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকায় ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনির শিকার হয়ে এক অজ্ঞাতনামা যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গী স্টেশন রোডস্থ আবাবিল বাস কাউন্টার সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতের বয়স আনুমানিক ১৮ বছর। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৬টা ৪৫ মিনিট থেকে ৭টার মধ্যে ওই যুবক একজনের কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় স্থানীয় অটোরিকশা চালক ও পথচারীরা বিষয়টি টের পেয়ে তাকে আটকানোর চেষ্টা করলে বাগবিতণ্ডা ও হাতাহাতির সৃষ্টি হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিলে সে গুরুতর আহত হয়ে সড়কের ওপর পড়ে থাকে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত যুবককে উদ্ধার করে টঙ্গীর সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কোনো গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।
টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। পরবর্তীতে সিআইডির বিশেষজ্ঞ টিমের সহায়তায় নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর