June 23, 2026, 12:34 am

গাজীপুর সিটির ৪৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী নাজমুল হোসেন মন্ডলের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন

Reporter Name
  • আপডেট Monday, June 22, 2026
  • 8 জন দেখেছে

মো: জাফর আলী :: গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক, টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব এবং ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নাজমুল হোসেন মণ্ডলের আজ শুভ জন্মদিন। জন্মদিন উপলক্ষে পূর্ব থানা যুবদলসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এছাড়াও তার রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকার মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা ও দীর্ঘায়ু কামনা করছেন।
অপরদিকে এই তরুণ রাজনৈতিক নেতা দীর্ঘদিন ধরে এলাকাবাসীর পাশে থেকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। ইতোমধ্যে এলাকাবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন এবং জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন। ৪৩নং ওয়ার্ডের জনগণ বলেন, নাজমুল হোসেন মণ্ডল একজন সৎ, তরুণ সমাজসেবক। আগামী গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করছি। তিনি যেন ওয়ার্ডবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। পরিশেষে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর