June 23, 2026, 12:33 am

নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল

Reporter Name
  • আপডেট Monday, June 22, 2026
  • 4 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের  নৈরাজ্য ও অপতৎপরতা বিরুদ্ধে টঙ্গীতে বিক্ষোভ মিছিল করেছে পশ্চিম থানা যুবদল| ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ মিছিল বের করেন। আজ সোমবার দুপুরে টঙ্গীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।  বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ সুমন ও সাধারণ সম্পাদক আজিজুল হক টিপু।
এ সময় দলীয় নেতাকর্মীরা হুশিয়ারি দিয়ে বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত এই চক্রটি দেশের বর্তমান শান্ত পরিবেশকে অশান্ত করার ষড়যন্ত্র করছে| টঙ্গীর রাজপথ আর তাদের দখলে থাকবে না। আমরা প্রতিটি মোড়ে মোড়ে সতর্ক রয়েছি, তাদের কোনো ধরনের নাশকতা বা অপতৎপরতা রুখে দিতে যুবদলের প্রতিটি নেতাকর্মী প্রস্তুত রয়েছে। এ সময় বিভিন্ন শ্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন এবং যেকোনো মূল্যে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর