June 19, 2026, 4:21 pm

তাঁতী দল গাজীপুর মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কামাল আহমেদ

Reporter Name
  • আপডেট Monday, June 15, 2026
  • 16 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগর তাঁতী দলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে কামাল আহমেদ মোল্লাকে অন্তর্ভুক্ত করায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় নেতা-কর্মীরা।
শনিবার (১৩ জুন) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে গাজীপুর মহানগর কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে কামাল আহমেদ মোল্লাকে অন্তর্ভুক্ত করা নির্দেশনা দেওয়া হয়। রোববার (১৪ জুন) বিকালে টঙ্গীর কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাঙ্গণে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার তাঁতী দল এবং অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সমবেত হয়ে কামাল আহমেদকে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা গ্রহণ শেষে কামাল আহমেদ মোল্লা দলের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা তাঁতী দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস মাদবর, বাবুল মিয়া, ৪৭ নম্বর ওয়ার্ডের সভাপতি শেখ ফরিদ, সহসভাপতি আলম মিয়া, প্রচার সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর